ঈদ এলো, ঈদ এলো
মহিমার বাণী
ঈদ এলো, ঈদ এলো
এলো কোরবানি।

ধৈর্য ও তাকওয়া
হৃদয় জুড়ে
খুশি যেনো হয় রব
সদয় সুরে।
নিয়তেও রয় যেন
অটুট বাণী।

ঈর্ষা ও দ্বেষ ভুলে
প্রভুর তরে
মনের পশু যদি
জবাই করে।
কলুষিত মন ফের
হবে নূরানি।