ঈদ এসেছে কোরবানির
বইছে খুশির বাও,
আনন্দে সব উঠবো মেতে
দুঃখ ভুলে যাও।

ঈদগাহেতে পড়বো নামাজ
সব ভেদাভেদ ভুলি,
জামাত শেষে সবার সাথে
করবো কোলাকুলি।

পশু জবাই করার আগে
নিয়ত করি ঠিক,
রহমতেরই বারিধারা
বইবে চতুর্দিক।

কোরমা পোলাও তৈরি হবে
তৈরি থাকো খেতে,
হারিয়ে যাবো ঈদ আনন্দে
উঠবো সবাই মেতে।