২০০৩ সালে উচ্চ শিক্ষায় বিদেশমুখীনতা কমাতে এবং দেশের মানুষের আর্থিক সাশ্রয়ের কথা চিন্তা করে যাত্রা শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। দেশে বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের লক্ষ্যে কিছু বিদ্যানুরাগী শিল্পপতি ও প্রথিতযশা শিক্ষাবিদের উদ্যোগে ইউনাইটেড গ্রুপের আর্থিক আনুকূল্যে ২০০৩ সালের অক্টোবর মাসে মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে ইউআইইউ পথ চলা শুরু।
দেশী ও আন্তর্জাতিক স্বীকৃতি : ইউআইইউ শুরু থেকেই ভিন্ন ধারায় ও স্বতন্ত্র মাত্রায় দেশের উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়নে সচেষ্ট রয়েছে। ইউআইইউ ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ধরাবাহিকভাবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এবং ২০২০ থেকে ২০২২ পর্যন্ত দ্য ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে ধরাবাহিকভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শীর্ষ স্থান ধরে রেখেছে। ইউআইইউয়ের বিজনেস স্কুল বিশ্ব খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘এসিবিএসপি’ কর্তৃক স্বীকৃত বা অ্যাক্রেডিটেড। বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইউআইইউ বিনা শর্তে ১০ বছরের জন্য এই স্বীকৃতি অর্জন করেছে। এছাড়াও বিবিএ ইন এআইএস ডিপার্টমেন্ট ‘সিআইএমএ (সিমা)’ কর্তৃক স্বীকৃত বা অ্যাক্রেডিটেড। ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রোগ্রামগুলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইবি) কর্তৃক স্বীকৃত বা অ্যাক্রেডিটেড।
আধুনিক সকল সুযোগ-সুবিধা এক ক্যাম্পাসে : রাজধানী ঢাকার মাদানী এভিনিউস্থ ইউনাইটেড সিটিতে সবুজে ঘেরা সুবিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাস। এখানে ঢাকার গুরুত্বপূর্ণ স্থান গুলো থেকে ক্যাম্পাসে আসার জন্য শিক্ষার্থীদের ট্রান্সপোর্টের সুবিধা আছে। ইউআইইউ শিক্ষার্থীদের ক্লাসের ফাঁকে বা অবসরে পড়াশোনার জন্য রয়েছে একটি সুবিশাল লাইব্রেরি। রয়েছে আন্তর্জাতিক মানের মাল্টিমিডিয়া শীতাতপ নিয়ন্ত্রিত ১০০টি স্মার্ট শ্রেণিকক্ষ। ইউআইইউতে শিক্ষার মান ঠিক রেখে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান, আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা সন্তুষ্ট। ভবনের সামনেই আছে সুবিশাল দৃষ্টিনন্দন ২০ বিঘার একটি খেলার সবুজ মাঠ। আরো আছে বিশাল আকারের অডিটোরিয়াম যেখানে বিভিন্ন আন্তর্জাতিক মানের কনফারেন্স, সেমিনারসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে। এছাড়াও রয়েছে একটি আধুনিক জিমনেসিয়াম, ক্যাফেটেরিয়া এবং নামাজ কক্ষ। হাতেকলমে শিক্ষাদানের জন্য ইউআইইউতে সার্কিট ল্যাব, মেশিন অ্যান্ড পাওয়ার সিস্টেম ল্যাব, ডিজিটাল ডিজাইন ল্যাব, কম্পিউটার ল্যাবসহ অত্যাধুনিক ৩০টি ল্যাব রয়েছে। বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্যতাসম্পন্ন করে গড়ে তোলার জন্য বছরে একাধিক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করার ফলে শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগসূত্র সৃষ্টির সুযোগ পায়।
যেসব বিষয় পড়ানো হয় : ইউআইইউতে তিনটি স্কুলের মাধমে বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। বর্তমানে ইউআইইউতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো হচ্ছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিবিএ ইন এআইএস (অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম), ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসএস ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিস (ইডিএস)।
গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো হচ্ছে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), এক্সিকিউটিভ এমবিএ, এমএস ইন ইকোনমিক্স, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (এমআইএইচআরএম)। এ ছাড়া সিসকো নেটওয়ার্কিং একাডেমি, সিডিআইপি, আইবিইআর, সিইআর, ও পিইটিএয়ের মাধ্যমে এখানে বেশ কয়েটি ডিপ্লোমা ও শর্ট কোর্স পরিচালনা করা হয়।
ভর্তির প্রক্রিয়া : ইউআইইউতে ভর্তির ক্ষেত্রে ইউজিসির ভর্তি নীতিমালা অনুসরণ করা হয় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫ সিজিপি পাওয়া শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ফরম সংগ্রহ করতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া এবং ইংলিশ মিডিয়াম ‘ও’ লেভেলে ন্যূনতম ২.৫ এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২ থাকা সাপেক্ষে যদি কোনো শিক্ষার্থীর ‘ও’ লেভেলে চারটি ‘এ’ থাকে তাহলে সরাসরি ভর্তি হতে পারবে। একজন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়াটি অফলাইন বা অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারে।
স্কলারশিপ বা বিশেষ সুযোগ সুবিধাসমূহ : ইউআইইউতে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ২৫ শতাংশ এবং গোল্ডেন ৫ প্রাপ্তদের ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দেয়ার ব্যবস্থা রয়েছে। ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ ২৫-১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা। এ জন্য ন্যূনতম ‘ও’ লেভেলে ৪টি ‘এ’ থাকতে হবে আর ১০০ শতাংশ এর জন্য ‘ও’ লেভেলে পাঁচটি ‘এ’ আর ‘এ’ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। এ ছাড়া প্রতি ট্রাইসেমিস্টার ফাইনাল রেজাল্টের ওপর ভিত্তি করে ১৫ শতাংশ শিক্ষার্থীদেরকে ২৫-১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে। মোট শিক্ষার্থীর শতকরা তিন শতাংশ হারে মুক্তিযোদ্ধা সন্তানদের ফ্রি পড়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও এখানে ভাইবোন, উপজাতি কোটা, সরকারি চাকরিজীবীদের জন্য টিউশন ফি ছাড়ের ব্যবস্থা আছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সুদ মুক্ত ঋণের ব্যবস্থাও আছে।
ক্রেডিট ট্রান্সফারের সুবিধা : ইউআইইউ শিক্ষার্থীরা চাইলে ক্রেডিট ট্রান্সফার করে দেশ-বিদেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। ইউআইইউয়ের সাথে আমেরিকা, কানাডা, ইউকে, জাপান, পর্তুগাল, মালয়েশিয়া থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাকাডেমিক কোলাবরেশন আছে।
ভর্তি ফি বা খরচ : ইউআইইউতে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে পড়তে খরচের বিস্তারিত http://www.uiu.ac.bd/admission/tuition-fees-payment-policies/tuition-fees-waiver/ এ লিংকে পাওয়া যাবে।
ঠিকানা : ইউআইইউ ক্যাম্পাস, ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ, ঢাকা - ১২১২। ফোন: +৮৮ ০৯৬০৪-৮৪৮-৮৪৮। ওয়েবসাইট : www.uiu.ac.bd
২০০৩ সালে উচ্চ শিক্ষায় বিদেশমুখীনতা কমাতে এবং দেশের মানুষের আর্থিক সাশ্রয়ের কথা চিন্তা করে যাত্রা শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। দেশে বসেই আন্তর্জাতিক মানের...
