জীবনে কিছু চাওয়া কিছু ইচ্ছে অপূর্ণই থেকে যায়। সেগুলো কখনো পূরণ হয় না। আমার বেলায়ও তার ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে শৈশবের স্মৃতিমুখর দিনগুলোতে ফিরে যেতে। ইচ্ছে করে খেলাধুলা আর আনন্দ উল্লাসে দিনাতিপাত করতে। সকাল হলে কায়দা রেহাল হাতে নিয়ে সুবহি মক্তবে ছুটে যেতে। যদি ফিরে আসত সেই সুন্দর মুহূর্তগুলো।
আমার চার পাশে যখন তাকিয়ে দেখি কচি কচি শিশু-কিশোর দিবানিশি মোবাইলে বিভিন্ন গেম আর ফেসবুকে মত্তÑ তখন হৃদয় খুব চোট লাগে। মনে মনে খুব কষ্ট পাই। কারণ আমাদের শৈশবের সময়গুলে এভাবে কাটেনি। আমাদের শৈশবের রঙ্গমঞ্চটা ছিল বাহারি সাজে সজ্জিত। ক্রিকেট-ফুটবল, গোল্লাছুট, ডাঙ্গুলি ইত্যাদি খেলাধুলায় কেটে যেত আমাদের সময়। বন-বাদাড়ে ফল-ফুলের সন্ধানে কিংবা পাখির বাসায় ডিম বা পাখি-ছানার খোঁজে চলে যেত কত বেলা। যত রকম দস্যিপনায় পূর্ণ ছিল আমাদের দেমাগ।
বৃষ্টির দিনে সবচেয়ে বেশি মজা হতো। বৃষ্টিতে ভিজে ভিজে জাল, বড়শি দিয়ে মাছ ধরা। কলাগাছ কেটে ভেলা বানানো আর নৌকার মতো বৈঠা হাতে পুকুরের এপার থেকে ওপারে চক্কর লাগানো।
বুনো হাঁসের মতো সারাদিন পানিতে সাঁতরানো। সেসব স্মৃতির ঝলমলে পাতায় এখন ধূসর আবরণ। এখনো বৃষ্টি হয় তবে শৈশবের সেই আমেজ আর আনন্দ-উল্লাস এখন বাস্তবতার চোরাবালিতে সমাহিত। নানামুখী ব্যস্ততা আর শহরের যান্ত্রিক জীবনযাপনে তা কল্পনাতীত। যদি আবারো ফিরে যেতে পারতাম আমার শৈশবে।
জীবনে কিছু চাওয়া কিছু ইচ্ছে অপূর্ণই থেকে যায়। সেগুলো কখনো পূরণ হয় না। আমার বেলায়ও তার ব্যতিক্রম নয়। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে শৈশবের স্মৃতিমুখর...
