ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে ফেব্রুয়ারি ২৪, ২০০৩ এবং মে ৮, ২০০৪ ইং তারিখে ইসলামিক ব্যাংকিং শাখা মতিঝিল এবং চট্টগ্রামের মাধ্যমে ইসলামী ব্যাংকিং চালু করে। পরবর্তী সময়ে জুলাই ২, ২০০৩ এবং মে ২২, ২০০৪ ইং তারিখে শাখা ২টির ব্যবসায়িক কার্যক্রম চালু হয়। ইসলামী ব্যাংকিং শাখা মতিঝিলের অধীনে আমাদের দু’টি উপ শাখা মাতুয়াইল এবং মান্ডার কার্যক্রম চলমান রয়েছে। ২৯.০৮.২০২৩ অনুসারে ইসলামিক শাখাসমূহের মোট আমানত ১৭০৩.২৬ কোটি।

উল্লেখ্য যে, ঢাকা ব্যাংক অক্টোবর ২০, ২০২২ ইং তারিখে তার ইসলামিক ব্যাংকিং ব্র্যান্ড নেম- ‘তাইয়্যিবাহ ঢাকা ইসলামী ব্যাংকিং’ লোগো সহকারে চালু করে। একই দিনে ‘তাইয়্যিবাহ ইসলামী ক্রেডিট কার্ড’ও চালু হয়।

এপ্রিল ২০২৩-এ ঢাকা ব্যাংক গ্রামীণফোনের সাথে যৌথ উদ্যোগে ‘তাইয়্যিবাহ টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ চালু করে। এ কার্ডের মাধ্যমে কার্ডধারীরা হজ এবং উমরাহ পালনকালে গ্রামীণফোনের সিমলেস যোগাযোগ সুবিধাসহ পূর্বে কার্যকর রোমিং সুবিধাসহ উমরাহ পালনে বিশেষ ডিসকাউন্ট পাবেন।

ঢাকা ব্যাংক এবং মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে চালু হয় অরণী মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড। পাশাপাশি ‘তাইয়্যিবাহ ঢাকা ইসলামী ব্যাংকিং’-এর অধীনে ‘তাইয়্যিবাহ ইসলামী ডেবিট কার্ড’ চালু হয়।
প্রচলিত শাখাসমূহের সেবাগ্রহীতাদের ইসলামিক ব্যাংকিয়ের প্রতি আগ্রহ এবং তাদের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা সব প্রচলিত শাখাসমূহে ইসলামী ব্যাংকিং সার্ভিস ডেস্ক স্থাপন করেছি, যেখান থেকে গ্রাহক ইসলামী ব্যাংকিং শাখা মতিঝিল অথবা চট্টগ্রামের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা পেয়ে থাকেন।

শারীয়াহর নীতি অনুসারে ঢাকা ব্যাংক ওয়েটেজ পদ্ধতিতে আমানত হিসাবসমূহের চূড়ান্ত হার নির্ধারণ করে। এ পদ্ধতিতে হিসাব খোলার সময় একটি লাভের হারকে প্রাক্কলিত হার হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছর শেষে আমানত (মুদারাবা) হিসাবসমূহের দৈনিক গড় হিসাবের ভিত্তিতে চূড়ান্ত হার নির্ণয় করা হয়।

আমানত সেবাসমূহ : আল ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা গোল্ড হিসাব, মুদারাবা শর্ট নোটিস ডিপোজিট হিসাব, মুদারাবা প্লাটিনাম হিসাব, মুদারাবা ডিপোজিট ডাবল স্কিম, মুদারাবা ভ্যালুম্যাক্স সঞ্চয়ী হিসাব, মুদারাবা ডিপোজিট পেনশন স্কিম, মুদারাবা সিলভার হিসাব, মুদারাবা টার্ম ডিপোজিট হিসাব, মুদারাবা সিনিয়র সিটিজেন হিসাব (গঝঈঅ), মুদারাবা স্টুডেন্ট লেজার সেভিংস হিসাব, তাইয়্যিবাহ লাখপতি ডিপোজিট স্কিম, তাইয়্যিবাহ কোটিপতি ডিপোজিট স্কিম, অরণী মুদারাবা সঞ্চয়ী হিসাব, অরণী মুদারাবা ডিপিএস, মুদারাবা হজ সেভিংস স্কিম, মুদারাবা অবিরাম টার্ম ডিপোজিট, তাওফির মুদারাবা ডিপোজিট পেনশন স্কিম।

বিনিয়োগ সেবাসমূহ : মুরাবাহা টার্ম ফাইন্যান্স, ইজারা মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, মুরাবাহা পারচেজ ্অর্ডার, বাই মুয়াজ্জাল ইন্ডাস্ট্রিয়াল, বাই মুয়াজ্জাল অনান্য, শিরকাতুল মেল্ক-স্টাফ, এইচপিএসএম কর্র্মাশিয়াল (পারসোনাল), এইচপিএসএম স্টাফ (পারসোনাল), এইচপিএসএম কর্মাশিয়াল-কার, বাই মুয়াজ্জাল এগ্রিকালচার, মুরাবাহা পারচেজ অর্ডার এগ্রিকালচার, মুরাবাহা টার্ম ফাইন্যান্স এগ্রিকালচার।