করতোয়া নদী কুল কুল বয়ে চলছে, পাশে অতি প্রাচীন ঘন জঙ্গল। জঙ্গলে বাস করতো বাঘ, সিংহ,
খরগোশসহ অনেক প্রাণী অত্যন্ত শান্তির সহিত সহাবস্থানে।
এক দিন পাশের একটা জঙ্গল থেকে
এলো এক ধূর্ত শিয়াল।
শিয়াল এসে দু-একদিন পর্যবেক্ষণ করে দেখলো এখানে সবাই মিলেমিশে খুব সুখে শান্তিতে সুন্দর জীবনযাপন করছে, নেই ছোট-বড়, সাদা-কালো ভেদাভেদ, দুঃখ ক্লেদ।
তাই হিংসুটে শিয়াল একদিন দৌড়িয়ে
হাঁপাতে হাঁপাতে প্রাণপণে ছুটে বনের রাজা সিংহের কাছে গিয়ে বলল- সালাম মামা কেমন আছো?
সিংহ : সালাম আমি ভালো আছি
কী খবর তোমার ভাগনে?
শিয়াল : তুমি কী করে যে ভালো থাকো মামা, তুমি কি জান? ওই দিকে ওই দুষ্ট বাঘ, তুমি বর্তমান থাকতেও সে এই জঙ্গলের একক রাজা বলে দাবি করছে।
সিংহ কথা শুনে লাফিয়ে ওঠে, সত্যি কি তাই?
শিয়াল : শুধু কি তাই মামা, শুনেছি তোমাকে নাকি এ জঙ্গল থেকে বের করে দেবে, প্রয়োজনে তোমার ঘাড় মটকিয়েও খাবে বলে শুনেছি।
এ কথা শুনে সিংহ তো রাগে জ্বলে তেলে বেগুনে আগুন।
কী! সামান্য একটা নেকড়ের বাচ্চা নেকড়ের, এত স্পর্ধা, এত সাহস।
আমি আসছি ভাগনে, আজ নেকড়ের
একদিন কী আমার একদিন।
এই বলে সে নিজেকে রণসাজে সজ্জিত করল।
শিয়াল বলল : আমি এখন আসি মামা,আমি আছি তোমার পাশে, জয় তোমার সুনিশ্চিত।
বলেই শিয়াল দে ছুুট হাঁপাতে-হাঁপাতে গিয়ে ধপাস করে পড়ল একেবারে বাঘের সামনে, মুখের লালা ঝরাতে ঝরাতে বলল- শর্বনাশ হয়ে গেছে মামা সর্বনাশ! পালাও! পালাও তাড়াতাড়ি পালাও! যদি প্রাণে বাঁচতে চাও।
বাঘ : কী বলছো ভাগনে, তোমার কথার আগা-গোড়া, মাথামুণ্ডু কিছু
বুঝতে পারছি না।
শিয়াল : বুঝবে মামা বুঝবে যখন অঘোরে প্রাণ যাবে। ও দিকে দুষ্ট সিংহ যে তোমার ঘাড় মটকিয়ে মাথা চিবিয়ে খাবার জন্য তোমার দিকে তেড়ে আসছে, সে খবর কি রাখ?
বাঘ : কী ! কী, বেটা সিংহের এত বড় সাহস, আমি হলেম গিয়ে ‘রয়েল বেঙ্গল টাইগার’ আর আমার ঘাড় মটকাবে ঐ সামান্য সিংহ বেটা।
এক্ষুণি আমি ওর ঘাড় মটকিয়ে ওর
মাংসের কাবাব করে খাবো, এত দুঃসাহস ওর হয় কী করে। আজই আমি হব এ বনের রাজা।
শিয়াল : জি মামা তাই হোক, এগিয়ে
যাও! আমি আছি তোমার পাশে, বলতে-বলতে দে ভোঁদৌড়।
কিছুক্ষণ সময়ের মধ্যেই নির্বোধ বাঘ আর সিংহের প্রাণঘাতী যুদ্ধ শুরু হয়ে গেল।
শিয়াল অদূরে হেলে-দুলে,নাচছে আর তালি বাজিয়ে গাইছে- জয় মামার জয়, জয় মামার জয়।
করতোয়া নদী কুল কুল বয়ে চলছে, পাশে অতি প্রাচীন ঘন জঙ্গল। জঙ্গলে বাস করতো বাঘ, সিংহ,খরগোশসহ অনেক প্রাণী অত্যন্ত শান্তির সহিত সহাবস্থানে।এক দিন পাশের একটা...
