তাক ধিনা ধিন ধিনা
দেখবি তোরা কি না?
ঘুঙুর পায়ে খুকুর নাচন
কোকিল বাজায় বীণা।
তাক ধুমা ধুম ধুম
নেই রে খুকুর ঘুম,
তবলা তালে ঘুঙুর বাজে
ঝুম ঝুমা ঝুম ঝুম।
ধিন তানা ধিন তানা
নেই তো কোনো মানা,
তালে তালে নাচে খুকু
ধুম তানা না তানা।
তাক ধিনা ধিন ধিনা
দেখবি তোরা কি না?
ঘুঙুর পায়ে খুকুর নাচন
কোকিল বাজায় বীণা।
তাক ধুমা ধুম ধুম
নেই রে খুকুর ঘুম,
তবলা তালে ঘুঙুর বাজে
ঝুম ঝুমা ঝুম ঝুম।
ধিন তানা ধিন তানা
নেই তো কোনো মানা,
তালে তালে নাচে খুকু
ধুম তানা না তানা।