বৃষ্টির রিমঝিম শব্দ
বহন করে আনছে
সব ফসলের বার্তা।

কান পেতে তাই শুনছে সবাই
বাতায়নে বসি
ধূ ধূ প্রান্তে চাহি।

হঠাৎ ভীমনাথ গর্জন করে
শান্তির অভয় বাণী
অবগত করছে কৃষাণীর তরে।

ঘরের দাওয়ায় বসে
চাষিরা রঙিন স্বপ্ন
দেখছে দুচোখ ভরে।

নতুন দম্পতিদ্বয়
গভীর আবেগে কয়
ফসল বোনার উপযোগী সময়।

রবি শস্যের বাম্পার ফলনে
মুছে যাবে পুরাতন গ্লানি।