ধর্মও উঠে এসেছে ফেসবুকের নীল পর্দায়
হায় সেলুকাস!
এতে সওয়াব নিহিত কি নাÑ
আমার মতো গণ্ডমূর্খের জানা নেই!
অথচ আমার দুর্বল মেধা আবিষ্কার করেছেÑ
কোনো বুজুর্গ আলেম, কোনো ধর্মচিন্তক
ইসলামকে ফেসবুকে তুলে আনার চেষ্টা করেননি।
কেননা ইসলাম জন্ম থেকেইÑ
স্ট্যাটাস নিয়ে চলতে শুরু করেছে।
হাতে তার সর্বদা উড্ডীন শান্তির ঝাণ্ডা।
শান্তির ধর্মের শান্তি নিয়েÑ
এত যুগ পরেও গবেষণার শেষ নেই।
শান্তির দর্শনই ইসলামকে পৌঁছেছে
ঈর্ষণীয় উচ্চতায়।
অমন উচ্চতায় কে পৌঁছতে পারে!
ফেসবুক কি সওয়াবের আধার?
এটা কি ধর্মের বিকিকিনির মাঠ?
উত্তর যদি ‘না’ হয়, তাহলে জানতে চাইÑ
কেন ধর্মকে নিয়ে বেহুদাই খেলতে নামো?
ধর্ম জন্মাবধি শীতল শান্তিতে রাখতে চায়,
শান্তিতেই থাকো না বাপু!
অশান্তির বিতর্ক ছড়িয়ে কেন গণ্ডমূর্খের
তালিকায় নাম লেখাও?
ফেসবুকের বুকের জমিন কতটা বিস্তৃত
ইসলামকে বুকে ধারণ করে!
ইসলামের বসতবাড়িÑ
মানুষের বুকে। হৃদয়ে। মনে।
মনের কোনো বিরাগ নেই
তুচ্ছতা নেই
স্ট্যাটাস নেই।
সে কেবল আকড়ে ধরতে জানে।
ধর্মও উঠে এসেছে ফেসবুকের নীল পর্দায়হায় সেলুকাস!এতে সওয়াব নিহিত কি নাÑআমার মতো গণ্ডমূর্খের জানা নেই!অথচ আমার দুর্বল মেধা আবিষ্কার করেছেÑকোনো বুজুর্গ আলেম, কোনো ধর্মচিন্তকইসলামকে ফেসবুকে...
