এইযে শরৎ কেমন আছো
দীর্ঘ মাঠ ও আকাশ তলে
কেমন আছো কাশ ফুলেরা
এই জমিনে সদলবলে

মেঘের মতো দুলতে থাকো
শুভ্র শরীর দাও এলিয়ে
কাড়ছো তুমি লাখো হৃদয়
নিজস্ব রূপ বিলিয়ে দিয়ে

ভাদর মাখা আদর নিয়ে
ভালোই আছো শরৎ তুমি
ফুলের মতো ভালো থাকুক
তোমার আমার মাতৃভূমি