যখন নিমগ্ন স্রোতে মাথা নোয়াই
মেঘ ভেঙে নিশ্চুপ জল পরশ মাখায়
আমাদের মলিন সন্ধ্যায়...
ফের যখন খলখলে রোদ হাসে
চিনে নেই নিত্য নিষ্ঠুরতা-
বোধের স্থবিরতায়,
উড়ে যায় সমস্ত সজীবতা।
আহা! উজ্জীবন দান করো
নুয়ে পরা মালঞ্চে
চলো চলি ফের-
উচ্ছলতা তুলে আনি- মন ও মননে।