আকাশটাকে বুকে তুলে রাখি
একটা পাখির বুকের বাঁয়ে কিচিরমিচির
মনে তাহার হাজার রকম ফন্দিফিকির
সারাটা দিন মনের খাতায় তারই ছবি আঁকি।

সেই পাখিটা রোজ ভোরে ঘুম ভাঙায়
জানালা খুলে বুকের আকাশ দেখি
ঝলমলে রোদ আসল কিবা মেকি
তবুও সে আমার ভুবন রাঙায়।

বাড়ির পুবে এক যে নিঠুর নদী
আমার আকাশ এই নদীতে ডোবে
পাখিটা তাই মলিন দারুণ ক্ষোভে
আমার ভুবন এমনই হয় যদি...