আমার হাতে গোপন আছে
আমি তাই নিয়ে চলি।
তাই নিয়ে প্রকৃত মানুষ।
আমার গোপনে আমার নিজস্বতার
নদীÑ বয়ে যায়Ñ বয়ে যাই।
আমি যখন আমার গোপনে
বসবাসরতÑ
তোমরা চেনো না আমায়।
এক অচেনা জগৎ
দেখবে আড়াল থেকেÑ
কিছুটা হোঁচট লেগে যাবে
বিশ্বাসের চোখে।
তোমাদের সামনে আমার
অনেক কিছুই ঢাকা।
তোমাদের সাথে কথা বলি
মেপে মেপেÑ
অক্ষরগুলো সযতেœ জুড়ে জুড়ে।
দুঃখ থাকলেও দুঃখী নই।
সুখ থাকলেও প্রকাশ সামান্য।
প্রতারক আমিÑ সব খুলে
না বলার জন্য।
আমি অবাকÑ তোমরা আমায়
কত সভ্য ভাবছ।
অথচ সেই আমি আদিম মানুষটি
প্রকৃত আমিÑ
অর্জন করেছি সভ্যতারÑ
কিছু ছাল-চামড়া।