এই রক্তজবা রঙ; সবুজ ভূমির বুকে
জননীগো ভালো থাকো এবং থাকো সুখে

এ মেঘের বেশে ভেসে
স্বপ্নে পাওয়া স্বাধীনতার স্বাদ যে নিতে এসে
পেলাম আমি কী! ভাবছি শুধু তাই
হিসাব নিকাশ করে দেখি চালান পুঁজি নাই

এই শিমুল রঙের ফুল
জাগিয়ে তোলে হৃদয়ে কোলে একাত্তরের স্মৃতি
এই ভূমিতে উঠবে জেগে সমূহ সম্প্রীতি
এমন-ই ছিলো আশা
আশার বুকে চর জেগেছে চর
জাতির মনে তাই তো ভীষণ ডর

এই সবুজ জমিন জড়ে,
চাই না তো আর বারুদ ঘ্রাণে হৃদয় আবার পুড়ে!
সব হয়েছে ছাই,
আপাতত ভাবছি আমি চাওয়ার কিছু নাই!

এই রক্তজবা রঙ; সবুজ ভূমির বুকে
জননীগো ভালো থাকো এবং থাকো সুখে।