প্রকাশক : স্বাপ্নিক প্রকাশন, ঢাকা
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯
প্রচ্ছদ : হামিদুল ইসলাম
দাম : ১৬০ টাকা মাত্র।
ভালো গল্প পড়ার জন্য যাদের মন আনচান করে, গল্পে মশগুল থেকে যারা জীবন পার করতে চান, যারা বিশ্ববিদ্যালয়, তারুণ্যের মোহময় দিন, ক্যাম্পাসের ফাগুন দিনের সুবাস নিতে চান তারা অনায়াসে পড়তে পারেন আমির সোহেলের গল্পগ্রন্থ সমর্পণ।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ বের হলো এই মনোরম গল্পগ্রন্থ।
আমির সোহেল আমাদের তারুণ্যের অহঙ্কার। এ অহঙ্কারের ছাপ রেখেছেন গল্পকার তার আগে প্রকাশিত গল্পগ্রন্থেও। এই মেধাবী তরুণের দেখার চোখ খুব গভীর। জানার আগ্রহটাও প্রবল। বুকের ভেতর জমিয়ে রাখা অভিমান, দিনের আলোর মতো আনকোরা ভালোবাসা জানান দিয়েছে তার লেখালেখির দুরন্ত আঙিনায়।
সমর্পণ গল্পগ্রন্থে মোট ১৩টি গল্প আছে। চিঠি, বুকস্টল, শাটল ট্রেন, গার্লফ্রেন্ড, বালিকা, মাধবীলতা গল্পগুলো আমাকে দারুণভাবে টেনেছে। মুক্তিযুদ্ধ, ক্যাম্পাসের আলোকিত প্রেম, ফেসবুক বিড়ম্বনা, অস্থির নাগরিক জীবনের টানাপড়েন আমির সোহেলের গল্পে পেয়েছে আলাদা মাত্রা।
আমি তার গল্পে মুগ্ধ। তার তরতাজা স্বপ্নে মুগ্ধ। আপনারাও মুগ্ধ হোন বুকস্টল আর শাটল ট্রেনের মতো গল্পের ভুবনে ঘুরে। ঘুরে দেখুন সমর্পণ শেষমেশ কোনখানে গিয়ে দাঁড়াল। নিশ্চয় হতাশ হবেন না। বইটির বহুল প্রচার কামনা করছি। Ñ চঞ্চল শাহরিয়ার
