যে কুয়াশামাখা ভোরগুলোতে পাখিদল একদিন
ভিড় করতো আমার বারান্দায়
একটি পাখিকেই আমি শুধু ভালোবেসেছি,
সে বারান্দার দরজাটা খোলা হয় না বারোটি বছর,
একদিন পাখিদল আমার জন্য হলুদ রোদ নিয়ে আসতো
সে রোদে তোমার চিঠিগুলোর উত্তর লিখে জমা করতাম
আমি একটি পাখির জন্য শিউলি ফুলের মালা গেঁথে রাখতাম
সে অচিন মায়ার টানে চলে গেছে কোনো এক শহরে কিংবা
সাগর পাড়ের কোনো চাকচিক্যময় ফ্ল্যাটে।
শীত আসে, শীত যায় কিংবা হাজার বছর পরে শীত আসবে-যাবে
আমি শুধু ওই পাখিটির পথ চেয়ে আছি আমৃত্যুÑ শুকিয়ে যাক
শিউলিমালা হলুদ রোদে।