বহু যুগ বহুকাল যুদ্ধাহত সৈনিকের মতো
মুক্তির প্রসন্নতায় জাগে তৃষ্ণা
অথচ...
এখানে রক্তের স্রোতে হয় আনন্দ মিছিল।

কৃত্রিম আনন্দে শুধুই ধূসর স্বপ্নবোনা
লালসার ফণাতুলে গুপ্ত ঘাতক
প্রাগৈতিহাসিক ছাপে স্বপ্নের বুকে রক্তক্ষরণ
জলাঞ্জলি সুখ, কামনার বাসনার।

আইনের নিষ্ক্রিয়তায় সাম্রাজ্যবাদী শাসকের শাসনে
মুণ্ডহীন লাশ, দড়িবাঁধা লাশের ছড়াছড়ি
ধ্বংস তাণ্ডবে সদা মৃত্যুভয়
রক্তচোষা ভ্যাম্পায়াররা রক্ত নিয়ে খেলছে রক্তের হোলি
হৃদয় আমার মুমূর্ষু ¯œায়ু বেদনায়।