পেনশান না কি একটা নরম শব্দ।
এর সাথে যুক্ত থাকে একজন বয়স্ক মানুষ।
যার ভালো হাত নেই-ভালো চোখ নেই
ভালো দু’খানা পা নেই।
তবে ভালো কিছু স্মৃতি আছে।
একটু ব্যতিক্রম হলে তার মাঝে মাঝে
অসুখ করে। নতুন কাপড় পরলেও
তাকে আর নতুন মনে হয় না।
এই জন্য পেনশান শব্দের সাথে
যুক্ত হয়ে যায় সহানুভূতি।
পেনশান শব্দটা আবার করুণার কাছাকাছি।
পেনশান শব্দ নিবু নিবু
প্রদীপের পাশাপাশি।
শব্দটা অত্যন্ত একটা নরম শব্দ
এখানে কোনও জবরদস্তি চলে না।
এই শব্দের সাথে যুক্ত থাকে
রঙ উঠে যাওয়া মানুষগুলি।
হয়ত সে একটা ভাঙ্গা বাঁশি
কিংবা ভাঙ্গা বাড়ি।
ফুলের গন্ধ নিতে কেউ আসে না
পেনশান শব্দটা একটা জরা ফুলের বৃত্তান্ত।
পেনশান শব্দটা শুধু অবসর ভাতা
বা অবসর কাল নয়
এটা চির বিদায়ের অপেক্ষা।
একটু একটু করে পৃথিবী থেকে সরে যাওয়া কাল।
শুকিয়ে যাওয়ার অনন্য রোদ
আঁধারে মিশে যাওয়ার একটা সন্ধ্যা।
খুব নরম কোমল গলে যাবার মত
পেনশান শব্দটা।
যদি ছুঁই-যেন ভালোবাসা থাকে মাখা।
পেনশান না কি একটা নরম শব্দ।এর সাথে যুক্ত থাকে একজন বয়স্ক মানুষ।যার ভালো হাত নেই-ভালো চোখ নেইভালো দু’খানা পা নেই।তবে ভালো কিছু স্মৃতি আছে।একটু ব্যতিক্রম...
