বিকেলে জানালার পাশে দাঁড়াতে
দুটো পাখি এসে যোগ দেয় আমার সাথে
আকাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি
দুদিন আগে ইয়াস লণ্ডভণ্ড করে দেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো স্থান
তার রেশ এখনো বিদ্যমান।
দূরের আকাশে চাক চাক মেঘেরা স্থির
জানালার পাশে সুপারি গাছটা হেলেদুলে দুলছে বিরামহীন
পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত পড়ন্ত বিকেল।
পশ্চিম আকাশে হলুদ আবরণে ছেয়ে গেছে
ঝিরঝিরে নির্মল বাতাসে শরীর, মন আপ্লুত হয়ে পড়ে
পাখি দুটো খুব কাছাকাছি এসে অপলক দৃষ্টিতে দেখে চারপাশ
কী অদ্ভুত মায়া! অনুঘটক সৃষ্টি
বিবর্ণ বিকেল আর পাখি দুটোর গল্প
আমাকে নিয়ে যায় কেনো এক গাঁয়
মানুষ, পশুপাখি, শ্বাপদকুল বিচরণ করে
কোনো ক্রোধহীন শাসক পালে
যুদ্ধ চাই শান্তি চাই, বর্ণ, ধর্ম
কালো, সাদা বিভেদহীন আবাসস্থল।
