বিদঘুটে জীবন চলে কচ্ছপ গতিতে
চৈত্রের রোদ্দুরে তেতে ওঠা কংক্রিটের
উষ্ণতায় বারবার রিফু হয় জুতোজোড়া
একটা সদ্য সোনালি ভোরের অপেক্ষায়
বেকার বিকেল কাটে প্রচ্ছন্ন অপ্রাপ্তিতে।
কাগজের আকাশে উড়ে মৃত ফড়িঙের দল
ধুলোটে ফুলের মতো স্বপ্নগুলো হয় বিবর্ণ
সরস চোখে দেখি পৃথিবীর বছর, মাস, দিন
অগণিত নক্ষত্রের নিচে রাতের পেয়ালায়
মধ্যবৃত্তের রূপে আমি নষ্ট হই ক্রমাগত।
লাউয়ের ডগার মতো বেড়ে ওঠা জীবন
অকালেই নুয়ে পড়ে চলার গতি হারিয়ে
তীব্র আক্রোশে ঘুমিয়ে পড়ে ক্লান্ত শরীর
পৃথিবীর বুকে অবতীর্ণ হয় নতুন সকাল
নিবন্ত লুণ্ঠন হাতে নেমে পড়ি জীবন যুদ্ধে।
