গোধূলির লালিমা ছুঁয়ে থাকা সূর্যের আলোকচ্ছটা
হঠাৎই লীন হবে হবে বিলীন
মিহি মিহি আলো এই তো চমকালো
আকাশের তেপান্তরে দেখি সূর্যকে গলাধঃকরণ লগ্ন
সুখ পাখিরা আনন্দপটে
ঘরে ফেরার পথে
হুমড়ি খেয়ে
গেয়ে ওঠে জাগরণী গান
সুরেলা গানের নান্দনিক ভাবের ভণিতায়
প্রাণবন্ত হয়ে ওঠে ঘুমপাড়ানি মন্ত্র
তন্দ্রাচ্ছন্ন সূর্য তখন চূড়ান্ত ইঙ্গিত দিয়ে
গোধূলির বুকেই লুটিয়ে পড়ে।
তখন কি দারুণ ঝলকে
নীরব অরণ্যের বুকে পদচিহ্ন এসে
পত্রপল্লবের চিবুকে চুমু এঁকে আলোর পসরা সাজিয়ে ছুটে যায়
ব্যস্ত লোকালয়ে
পাহাড়ে পর্বতে
সবুজ দ্বীপে
ছুটে চলে
এক ঝাঁক রাতের প্রহরী।
আলো! আলো! ধুয়ে দিলো কালো
আলো আঁধারির ঝি
নিশিত রজনীর প্রিয়ন্তী জোনাকি
গোধূলির লালিমা ছুঁয়ে থাকা সূর্যের আলোকচ্ছটা হঠাৎই লীন হবে হবে বিলীন মিহি মিহি আলো এই তো চমকালোআকাশের তেপান্তরে দেখি সূর্যকে গলাধঃকরণ লগ্নসুখ পাখিরা আনন্দপটে ঘরে...
