ভাষার রোদ্দুর জাগে।
ভাষার কোকিল ডাকে।
অ-ভাষায় আমাদের বড় কষ্ট!
নদী তাই ভাষাময় ঢেউয়ে ঢেউয়ে।
গাছ তাই ফুল রঙে
ভাষার ছবিটি আঁকে।
আকাশ পাড়ার নক্ষত্ররা
আমাদের ডাকে।
তোমার চোখের ভাষার অর্থটা
এখনো বুঝিনি যে!
প্রেমের ভাষা এখনো
রয়ে গেল তাই গভীরে।
আমরা প্রতিনিয়ত স্বপ্নের ভাষায় কথা বলি।
আশা নিরাশার ছোট বড় ডানা মেলি।
অ-ভাষায় আমাদের বড় কষ্ট!
