দৈনিকের ফেরেব বিজ্ঞাপন
পারফিউমের মতো ঘ্রাণ ছড়াচ্ছে; মোহাবিষ্ট মন!
যাপিত জীবনে সুখের হাতটান
জোনাকির আলো জ্বলে নেভে!
রাতের আঁধার উতরে ঊষর ফোটে!
মুছে যায় অন্ধকার, দিবালোকে।
দিনের আলোয় নক্ষত্ররা দ্যুতিহীন-- ম্লান!
এই আলোআঁধারি খেলায় জীবনকে
এক মহাসত্যের সন্ধান কে দেয়?
দেখো না, ঐ সূর্য যথাসময়ে আকাশে ওঠে
আবার দিনশেষে হেলে পড়ে!
এবং সময় আবর্তক আকাশে হাসে চাঁদ।
দৈনিকের ফেরেব বিজ্ঞাপন পারফিউমের মতো ঘ্রাণ ছড়াচ্ছে; মোহাবিষ্ট মন!যাপিত জীবনে সুখের হাতটানজোনাকির আলো জ্বলে নেভে! রাতের আঁধার উতরে ঊষর ফোটে!মুছে যায় অন্ধকার, দিবালোকে।দিনের আলোয় নক্ষত্ররা...
