এই দোয়েলগুলো শালিকগুলো অনন্ত কালের পাখি
এরা কোনো দিন মরে না।
বিশ বছর আগের দেখা পাখি এখনো আছে
তারা ডাকছে।
চোখের সামনে ডালপালায় ভাবালুতায় বসে।
বিশ বছর আগের দেখা পাখি আকারে রঙে এক
স্বভাবে অবিকল। অপরিবর্তনীয় সুর -
মরে গেলেও মৃত্যুহীনের মতো বিরাজ করে।
পাখিদের মৃত্যু পরিসংখ্যান কারো কাছে নেই
এক পাখি একই পাখি।
তাই এরা অনন্ত কালের পাখি
হয়তো কয়েকটা পুরুষ পরিবর্তন হয়েছে
কে বুঝবে এ হিসাব
কারো কাছে আছে!
অনন্ত কালের পাখি দোয়েলগুলো শালিকগুলো।
