বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো জেলার কবিদের নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। বাংলাদেশের রাজবাড়ী একটি ছোট জেলাশহর। এই জেলার জীবিত-মৃত ১৮৫ জন কবির কবিতা, সংক্ষিপ্ত জীবনী ছবিসহ সরদার জাহাঙ্গীর আলম বাবলুর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ গ্রন্থটি। প্রকাশ করেছে আনন প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ‘রাজবাড়ী জেলার কবি ও কবিতা’ গ্রন্থটি রাজবাড়ী জেলার কবিদের সমগ্রতার ইতিহাস বলেই আমার কাছে মনে হয়েছে। সম্পাদকের কথাতে সম্পাদক বইটি প্রকাশের কারণ ব্যাখ্যাসহ রাজবাড়ী জেলা সম্পর্কেও কিছু বলেছেন। রাজবাড়ীর সমসাময়িক প্রায় সব কবিকে দু’মলাটের মধ্যে আদ্যাক্ষরে সূচিবদ্ধ করা হয়েছে। প্রচ্ছদটি চমৎকার। ১০০ গ্রাম অপসেট কাগজে ছাপা নয়নকাড়া। কবিদের সংক্ষিপ্ত পরিচিতি পড়ে কবিদের সম্পর্কে সুন্দর ধারণা পাওয়া যাবে।
যেসব কবির কবিতা রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থটিতে স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রোকনুজ্জামান খান, নাসের মাহমুদ, ড. ফকীর আব্দুর রশীদ, মনসুর উল করিম, রামচন্দ্র দাস, উম্মে সালমা তানজিয়া, আব্দুল মতিন মিয়া, স ম শামসুল আলম, বাবু মল্লিক, খোন্দকার রফিকুল ইসলাম, ওবায়েদ আকাশ, সালাম তাসির, আউয়াল আনোয়ার, আবু মুসা বিশ্বাস, আজিজা খানম, বিকাশ চন্দ্র বসু, নুরুল হক আলম, এম এ কুদ্দুস, রমজান সাবেরী, সরদার আব্দুস সোবহান, শরীফ মোহাম্মদ কায়কোবাদ, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, রাতুল কৃষ্ণ হালদার, মোল্লা মাজেদ, খোকন মাহমুদ, বিকাশ চন্দ্র বসু, মনিরুজ্জামান মিন্টু, মুহাম্মদ ফিরোজ হায়দার, ছায়া চক্রবর্তী, রাজা হাসান, রাগীব হাসান, খোন্দকার হাফিজুল ইসলাম, বাবলু মওলা, কাজী ফরিদ আহমেদ তপন, নিতীশ ভৌমিক, সুজয় কুমার পাল, এম এ জিন্নাহ, খোন্দকার হাফিজুল ইসলাম, ইউসুফ বাশার আকাশ, শ ম রশীদ কামাল, নেহাল আহমেদ, শঙ্কর চন্দ্র সিনহা, মোহাম্মদ আব্দুল মান্নান, দীপঙ্কর মাহমুদ, আতিকা বেগম রাশি, সুলতান আহমেদ টিপু, মোসলেম উদ্দিন মনির, মুন্সী আমীর আলী, টুকু মজনিউল, সুপ্রিয়া বিশ্বাস, দ্বীন মোহাম্মাদ দুখু, তাহমিনা মুন্নী, ফারহানা মিলি, আশ্রাফ বাবু, মালেক মল্লিক, মো: এবাদত আলী সেখ প্রমুখ। লেখা সংগ্রহ থেকে শুরু করে প্রকাশনা উৎসব পর্যন্ত সম্পাদকের পরিশ্রম সত্যিই ভাবিয়ে তুলেছে। রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থটি প্রকৃতপক্ষে রাজবাড়ী জেলার কবিদের একটি দলিল। রাজবাড়ী জেলার কবিদের নিয়ে ইতিহাস রচনা করতে চাইলে রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থটি সহায়ক হবে নিঃসন্দেহে বলা যায়। কবিতাপ্রেমীরা বইটি পড়তে পারেন। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।
বাংলাদেশে সম্ভবত এই প্রথম কোনো জেলার কবিদের নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। বাংলাদেশের রাজবাড়ী একটি ছোট জেলাশহর। এই জেলার জীবিত-মৃত ১৮৫ জন কবির কবিতা, সংক্ষিপ্ত...
