তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজের ক্যাম্পাসের হয়ে লড়ার দেশী জোশকে আরো একবার উদযাপন করে শেষ হলো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬। গত আট বছর ধরে ক্লেমন আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস ও নানা আয়োজন মিলিয়ে জমে ওঠে এবারের আসর।
দারুণ লড়াইয়ের পর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দলের অধিনায়ক শরিফুল ইসলাম সাকের নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেয় তারা এবং তুলে নেয় কাক্সিক্ষত শিরোপা।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, “এবারের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও তরুণদের মাঝে ক্রিকেটকে ঘিরে দেশী জোশ ও উৎসাহ দেখেছি আমরা। ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ ও দর্শকদের অংশগ্রহণ, সব মিলিয়ে আয়োজনটি ছিল ক্লিয়ারলি বাংলাদেশী। আগামী দিনগুলোতেও আরো বড় পরিসরে তরুণদের এই ক্রিকেট-আবেগ উদযাপন করতে চাই আমরা।” 
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, “গত আট বছর ধরে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের ক্রিকেটের সাথে যুক্ত করে আসছি আমরা। এবারের আয়োজনেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের এই পথচলাকে আরো সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তরুণদের আনন্দ, আবেগ ও উদ্যমের সাথে ক্লেমন এভাবেই পাশে থাকতে চায়।” বিজ্ঞপ্তি।