ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মো: মাকসুদুর রহমান, আবু ছাঈদ মো: ইদ্রিস ও মো: জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন। সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপ শাখার ইনচার্জরাও ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।