বিমানবাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী সদর দফতরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত সাতজন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। পরে বিমানবাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।