শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির প্রথম সভা গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির সদস্য আসমা আখতার, এফসিএ ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ এতে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলামসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচটি ইউনিটের (এক্সিম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক) ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট আইনকানুন ও বিধিপ্রবিধি পরিপালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।