মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠান ‘ক্যারিয়ার কম্পাস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো: মাহবুব আলম। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত দক্ষতা উন্নয়ন, চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করা, জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউম) তৈরি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানের ‘ফিউচার-প্রুফ ইয়োরসেলফ : থ্রাইভিং ইন দ্য এজ অব এআই’ শীর্ষক সেশনে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আবদুল্লাহ আল মাহমুদ। এ ছাড়া ‘হাউ টু মেক আ রিজিউম অ্যান্ড হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ’ শীর্ষক আলোচনায় অংশ নেন শমভব জবসের প্রফেশনাল সফট স্কিলস ট্রেইনার আলী জামান। এ ছাড়া ‘ফ্রম আইডিয়া টু বিজনেস : হিজ স্টোরি অ্যান্ড মেকিং ইনসাইটস’ শীর্ষক ইন্ডাস্ট্রি টকে নিজের উদ্যোক্তা-জীবনের অভিজ্ঞতা, ব্যবসা পরিচালনা ও বিপণন কৌশল নিয়ে আলোচনা করেন খাস ফুডের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম হাবিবুল মোস্তফা। বিজ্ঞপ্তি।
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
বাউবি সার্টিফিকেটের কারখানা নয়, ডিগ্রির প্রতিষ্ঠান : ভিসি
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
আশুলিয়ার তুরাগ তীরে পরিবেশ অধিদফতরের বিশেষ অভিযান
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬



