ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হুসাইন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য ড. এম কামাল উদ্দিন জসিম এবং ব্যাংকটির কোম্পানি সচিব ও ফাউন্ডেশনের সদস্য মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: আনিসুল হক। এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন, এজিএম কবির উদ্দীন ও আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী, স্কুলের সমন্বয়ক ড. খন্দকার উম্মুল খাইরুন ফাতিমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।



