রাজধানীর আলোকিতে দুই দিনব্যাপী লাইফস্টাইল প্রদর্শনী ‘আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ ফিচারিং আড্ডা চলে’ অনুষ্ঠিত হয়েছে। আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও আড্ডা চলে-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন খাতের এক শ’রও বেশি নারী উদ্যোক্তার দেশীয় ব্র্যান্ডের পণ্য প্রদর্শিত হয়। গত ২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ক্রেতা ও দর্শনার্থীরা দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, গয়না, ঘর সাজানোর সামগ্রী, চামড়াজাত পণ্য, ত্বকের যতœ ও মেকআপসহ বৈচিত্র্যময় পণ্যের সাথে পরিচিত হন। উদ্যোক্তাদের পাশাপাশি দর্শনার্থীরা সরাসরি পণ্য নির্মাতা ও কারুশিল্পীদের সঙ্গে মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান। আয়োজনে শিশুদের বিনোদনের জন্য একটি কিডস জোনও রাখা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম সাত্তার, আইএফসি’র আঞ্চলিক প্রধান (এশিয়া-প্যাসিফিক) অনন্যা ওয়াহিদ কাদের এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন।
উদ্যোক্তাদের সার্বিক ব্যবসায়িক সহায়তায় প্রদর্শনীতে প্রতিটি স্টলে আইডিএলসির একজন নারী রিলেশনশিপ ম্যানেজার উপস্থিত ছিলেন। পাশাপাশি আইডিএলসির অর্থায়নে বিনামূল্যে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) খোলা এবং শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিশেষ ঋণ সুবিধা পাওয়ার ব্যবস্থা রাখা হয়। আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন জানান, নারীদের জন্য তাদের বিশেষায়িত এসএমই ঋণসুবিধা ‘পূর্ণতা’ দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রগতিতে কাজ করছে এবং আড্ডা চলে-এর সাথে এ অংশীদারিত্ব আয়োজনটিকে আরো সমৃদ্ধ করেছে। অন্য দিকে, আইডিএলসির হেড অব এসএমই আদনান রশীদ মনে করেন, উদীয়মান ও নতুন ব্র্যান্ডগুলোর নতুন ক্রেতার কাছে পৌঁছাতে এ ধরনের মিলনমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।



