ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ গত শুক্রবার বরিশালের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরো উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়।
ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ব্যাংকের অবস্থান আরো শক্তিশালী করতে তিনি সবাইকে আরো  কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা আরো উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কনক্লেভে বরিশাল অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা ভার্চুয়ালি অংশ নেন। বিজ্ঞপ্তি।