মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’তে গতকাল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন ব্যাংকার আহমেদ শাহীন। নতুন এই দায়িত্ব গ্রহণের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল)  অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
ব্যাংকিং-এ ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহমেদ শাহীন বিভিন্ন আর্থিক সেবার উদ্বোধন এবং করপোরেট ব্যাংকিং খাতের অগ্রগামী নেতৃত্বের জন্য সমাদৃত। ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং, করপোরেট রিলেশনশিপ এবং স্ট্রাকচারড ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে  সফল নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংক লিমিটেডে  ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
এ ছাড়াও তিনি ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’ এর একজন সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েট। তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করছেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সে সুদূরপ্রসারী ও কার্যকর পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজ্ঞপ্তি।