সিলেট ব্যুরো
সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। চলতি বছরের গত নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) চার জেলায় অন্তত ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছেন। আগস্ট মাসের ভয়াবহতার তুলনায় সেপ্টেম্বরে প্রাণহানি কিছুটা কমলেও সড়কে মৃত্যুর ধারাবাহিকতায় তেমন পরিবর্তন আসেনি। গতকাল প্রকাশিত ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয় এবং আহত হন ৫১ জন। এর আগের মাস আগস্টে ৩৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিলেন। অর্থাৎ এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে ৯টি দুর্ঘটনা, ২১ জন নিহত এবং ৭১ জন আহত কম হয়েছে। তবে সেপ্টেম্বরে দিনে গড়ে অন্তত একজন করে মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ৯ মাসের মধ্যে মে মাসে সর্বোচ্চ ৫১ জন এবং আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ জন নিহত হন। অন্য মাসগুলোর মধ্যে জানুয়ারিতে ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২, মার্চে ৩২, এপ্রিলে ১৫, জুনে ২৯ এবং জুলাইয়ে ৩১ জন নিহত হয়েছেন।
সেপ্টেম্বর মাসে চার জেলার মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১১ জন নিহত হন। এ ছাড়া সিলেটে ৭, হবিগঞ্জে ৬ এবং সুনামগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। যানবাহনের ধরন বিচারে নিহতদের মধ্যে ১০ জন মোটরসাইকেল আরোহী এবং ১১ জন সিএনজি ও টমটমের চালক-যাত্রী ছিলেন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে মুখোমুখি সংঘর্ষের কারণে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে।
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
বাউবি সার্টিফিকেটের কারখানা নয়, ডিগ্রির প্রতিষ্ঠান : ভিসি
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
আশুলিয়ার তুরাগ তীরে পরিবেশ অধিদফতরের বিশেষ অভিযান
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬



