নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল জাপান সফর শেষে গতকাল দেশে ফিরেছে। সাত দিনব্যাপী এই সফরে দেশের স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাপানের স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের সাথে বৈঠক, কারিগরি আলোচনা ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রীর সাথে সফরে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা; স্বাস্থ্য অধিদজফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস; জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী; নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো: বুলবুল কবীর এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো: সারওয়ার সালাম।
সমন্বিত অসংক্রামক রোগ বা এনসিডি প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে এই সফর করা হয়। সফরকালে তারা জাপানের প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সাথে অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য অর্থায়ন এবং চিকিৎসা-প্রযুক্তি নিয়ে প্রতিনিধি দল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। এর মূল উদ্দেশ্যে ছিল, জাপানের সফল স্বাস্থ্যব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরো কার্যকর ও শক্তিশালী করা।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সদর দফতরে প্রতিনিধি দলকে জাপানের স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা নিয়ে একটি ব্রিফিং দেয়া হয়।
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
বাউবি সার্টিফিকেটের কারখানা নয়, ডিগ্রির প্রতিষ্ঠান : ভিসি
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
আশুলিয়ার তুরাগ তীরে পরিবেশ অধিদফতরের বিশেষ অভিযান
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬
পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার
বুধ, ০৭ অক্টোবর, ২০২৬



