শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) তার প্রচলিত বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ আনুষ্ঠানিকভাবে বনানী ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য ড. আবু ইউছুফ মো: নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। শাখাটি নিলুফার হাইটস, বি-৫২ (১ম তলা), কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায় অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো: জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো: নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।





