মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ক্লাবের উদ্যোগে ‘দ্য পাওয়ার অব প্রফেশনাল নেটওয়ার্কিং : কানেকটিং বিআউন্ড ইউর সারকেল’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেশন অনুষ্ঠিত হয়।
সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজেন্সির সিইও প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু এবং সহকারী অধ্যাপক ও ইংলিশ ক্লাবের  মডারেটর সাইয়েদা তারতিলা সানজিদা। অনুষ্ঠানে বক্তারা পেশাগত জীবনে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব, ব্যক্তিগত ব্র্যান্ডিং, ক্যারিয়ার সংযোগ এবং অর্থবহ পেশাগত সম্পর্ক গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।