চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে হিট প্রজেক্টের আওতাধীন তিন দিনব্যাপী ‘টিচিং লার্নিং মেথড-১’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সোমবার বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন চবি প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ঐঊঅঞ ঝচগঙ-এর সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. অলক পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মো: বরকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিট প্রজেক্টের এএসপিএম প্রফেসর ড. মো: আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। বর্তমানে ‘হিট প্রজেক্ট’-এর আওতায় শিক্ষকদের যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব দু’টি- জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রিসোর্স পারসন প্রফেসর ড. হ্যাপি কুমার দাসসহ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।