বিশ্বব্যাপী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শিক্ষা, সচেতনতা ও সক্ষমতা বাড়াতে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস’ (ওঙঝঈঙ) ৫ থেকে ১১ অক্টোবর’ পর্যন্ত দশম বার্ষিক ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ (ডওড) পালন করছে।
আইওএসকো (ওঙঝঈঙ) এই উদ্যোগের সাথে সংহতি জানিয়ে, বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সংস্থা- ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ওঈঅই), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ওঈগঅই), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (ওঈঝই), ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (ওওঅই) এবং অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (অঈঈঅ) যৌথভাবে একটি কনফারেন্সের আয়োজন করে।
গতকাল ঢাকার কাওরান বাজারের সিএ ভবনের আইসিএবি (ওঈঅই) মিলনায়তনে ‘বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি : নিরীক্ষা, প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় পেশাজীবী সংস্থাগুলোর ভূমিকা’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মানসম্মত আর্থিক প্রতিবেদন, সুশাসন, স্বচ্ছতা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং পেশাগত জবাবদিহিতার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ়করণে পেশাজীবী সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করা হয়, যা বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে অবদান রাখছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (ইঝঊঈ) চেয়ারম্যান মাসুদ খান। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির (ওঈঅই) প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ, সমাপনী বক্তব্য রাখেন আইসিএমএবির (ওঈগঅই) প্রেসিডেন্ট কাউসার আলম। এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন এসিসিএর (অঈঈঅ) কান্ট্রি ম্যানেজার প্রমা খান, আইআইএবির প্রেসিডেন্ট এম নুরুল আলম এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। বিজ্ঞপ্তি।





