পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেম্পোরারি গ্লোবাল পাসপেক্টটিভস’ শীর্ষক এ সম্মেলন উপলক্ষে গতকাল এক প্রেস কনফারেন্সে সম্মেলনের লক্ষ্য ও আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলো, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়া, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততার সুযোগ তৈরি করা।
সম্মেলনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড ইএলটি, ইইই, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন এবং এল অ্যান্ড ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিসহ নয়টি ট্র্যাকে গবেষণা উপস্থাপন ও আলোচনা হবে।
প্রেস কনফারেন্সে পিসিআইইউর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, কনফারেন্স কো-কনভেনর ড. খন্দকার দাহির ইসলাম, কনফারেন্স সেক্রেটারি দীপক কুমার চৌধুরী, প্রক্টর মো: রাশেদ খান মিলন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার, সিএসই বিভাগের সভাপতি ফারজিনা আক্তার, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবাদত হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক পিংকি চাকমা ও গিয়াস উদ্দিন রিয়াদ এবং ওয়েব এন্ড মিডিয়া কমিটির পক্ষ থেকে রাজুচক্রবর্তী, ওয়াহিদুল হোসেন জিহান ও বাবলু হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





