তরুণদের কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়নে বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এবং ইউনিসেফের পক্ষে ছিলেন এডুকেশন চিফ দীপা শংকর, এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন, ন্যাশনাল এডুকেশন কনসালটেন্ট দিদারুল আনাম চৌধুরী, শিক্ষা বিশেষজ্ঞ শামীমা সিদ্দিকী, শিক্ষা অফিসার রুবাইয়া মনজুর। গত তিন দশকে বাউবি ও ইউনিসেফের শিক্ষাবিষয়ক উদ্যোগ গ্রহণের বিষয়ে এটাই প্রথম বৈঠক। বৈঠকে উঠে আসে বাউবির শিক্ষাক্রমের মৌলিক দর্শন এবং ইউনিসেফ কর্তৃক এ উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য এক। এ দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় খুব শিগগির দেশের ১৫ থেকে ২৪ বছরের যুবকদের আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হবে। এ সম্পর্কিত কোর্স ডিজাইন ও ডেভেলপমেন্টে বাউবি ও ইউনিসেফের প্রতিনিধি দল খুব শিগগিরই কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।





