ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ‘কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা’ এবং ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনের মাঠে দিনব্যাপী ‘বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শন’ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব।
ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত ‘কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী মেলা’ এবং ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত...





