রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনে হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় রাকাব, লালমনিরহাট শাখার উদ্যোগে হালখাতা ১৪৩১ সমাপনী দিবসে ঋণ আদায় মহাক্যাম্প ও গ্রাহক সমাবেশ দিনব্যাপী শাখা ভবনে অনুষ্ঠিত হয়।
রাকাব, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মো: আবদুস সালামের সভাপতিত্বে হালখাতা ঋণ আদায় মহাক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রাকাব, লালমনিরহাট জোনাল ব্যবস্থাপক মো: মাহমুদুল আলম (ডিজিএম), এতে বিশেষ অতিথি ছিলেন রাকাব, জোনাল নিরীক্ষা কর্মকর্তা মো: মোসলেম উদ্দিনসহ (এজিএম) গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা প্রমুখ।
প্রসঙ্গত, রাকাব, লালমনিরহাট জোনের ১৭টি শাখাসহ একযোগে রাকাবে ৩৮৩টি শাখায় বৈশাখী মেলার সমাপনী হিসেবে ঋণ আদায় মহাক্যাম্প অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লালমনিরহাট জোনে হালখাতা মহাক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় রাকাব, লালমনিরহাট শাখার উদ্যোগে হালখাতা ১৪৩১ সমাপনী দিবসে ঋণ আদায়...





