লালমনিরহাটে আদালতের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশা একটি মহৎ পেশা। দেশের কল্যাণে এ পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত মামলা যেন নিষ্পত্তি হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। এ জন্য সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিয়ে বুঝাতে হবে।
বেলা ১১টায় লালমনিরহাট আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি আরো বলেন, মানুষ এখন তুচ্ছ ঘটনায় মামলা করতে আসে। মানুষকে সচেতন করে ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্য দিয়ে মামলার জট কমানো সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর। এ সময় আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলামসহ বিচার বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। লালমনিরহাট সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্ব করেন।