মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে কারো প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হয়ে, মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে আরো উল্লেখ করেন, বাংলাদেশ আমাদের সবার এবং সবাই মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আমরা সবাই মালদ্বীপে বৈধভাবে কাজ করে মাথা উঁচু করে থাকব। যদি একজন প্রবাসী অবৈধ কাজ করে তার প্রভাব বাকি সব প্রবাসীদের ওপর পড়বে। তাই তিনি শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সব প্রবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সোস্যাল মিডিয়ায় যাতে কেউ অপব্যবহার না করে সেদিকে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সব প্রবাসী বাংলাদেশীরা পরস্পরের সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ারও অনুরোধ জানান তিনি।
সভায় দূতাবাসের শ্রম কাউন্সেলর মো: সোহেল পারভেজ তার বক্তব্যে মালদ্বীপের আইন মেনে সব প্রবাসীকে কাজ করার আহ্বান জানান। একইসাথে অবৈধ কাজ যেমন মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানান। এছাড়াও তিনি বলেন, মালদ্বীপ ইমিগ্রেশন এর নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসাতে এসে দেশটিতে অবৈধভাবে কোনো ব্যবসা করা যাবে না। তাই সব প্রবাসীকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর। তিনি সবাইকে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন। মালদ্বীপে কোনো ধরনের বেআইনি সমাবেশ, মিছিল, মিটিং না করার জন্যও অনুরোধ করেন তিনি।
মালদ্বীপ প্রবাসীদের দেশটির আইন মেনে চলার আহ্বান হাইকমিশনারের
মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে কারো প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হয়ে, মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম...





