দুই দিন বন্ধ থাকার পর আবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আমদানি রফতানি শুরু হয়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে। এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের আমদানি রফতানি হয়। আমদানি রফতানি শুরু হওয়ার পর ভারত থেকে পাথর এবং নেপালে বাংলাদেশ থেকে রফতানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়।
স্থলবন্দর সূত্র জানায়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সোমবার ও মঙ্গলবার বন্ধ ছিল। বুধবার সকাল থেকে বন্দরটির আবারো সচল হয়। দুপুর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্যবোঝাই ৯৪টি গাড়ি ভারত ও ভুটানে যায়। এ সময় পাথরসহ ২৭টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুই দিন পর আবারো স্থলবন্দর সচল হয়েছে। পণ্য আমদানি ও রফতানি হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের আমদানি রফতানি শুরু
দুই দিন বন্ধ থাকার পর আবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আমদানি রফতানি শুরু হয়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে।...





