ভালোবাসা দিবস উপলে অষ্টমবারের মতো ‘কোজআপ’ নিয়ে আসছে ‘কোজআপ কাছে আসার গল্প’। দর্শকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার গল্প থেকে বাছাইকৃত সেরা তিনটি গল্প নিয়ে বানানো হচ্ছে এবারের তিনটি নাটক। এবারের বিজয়ী তিন গল্পকার হলেন আহমেদ সেজান, শাহনেওয়াজ মিঠু ও জেরিন তাসনিম মেধা। ভালোবাসা কখনও নিয়ম মেনে আসে না। ভবিষ্যতের চিন্তা, বয়স, জাতি, ধর্মÑ এসব বিবেচনা করে ভালোবাসার সূচনা হয় না। তবুও অনেক নিয়ম-বাঁধার কারণে অস¤পূর্ণ থেকে যায় অনেক ভালোবাসার গল্প। ভালোবাসার শেষটা না দেখলেও, গল্পটি ভালোবাসার মানুষের মনে থেকে যায় শেষ পর্যন্ত। কাছে আসার ইচ্ছাটা হয়তো শেষ হয় না কখনওই। অস¤পূর্ণ এসব ইচ্ছাকে পূর্ণতা দিতে ইউনিলিভার বাংলাদেশের এক নম্বর জেল টুথপেস্ট ব্র্যান্ড ‘কোজআপ’ সবসময় অনুপ্রাণিত করে বাধা পেরিয়ে ভালোবাসার মানুষের কাছে আসার। এরই ধারাবাহিকতায় অসমাপ্ত ভালোবাসার গল্পগুলোকে উদযাপন করতে এ বছর ‘কাছে আসার অসমাপ্ত গল্প-২’ আসছে অসমাপ্ত ভালোবাসার নাটক নিয়ে। গতবারের মতো এবারো তিনটি নাটকের একটি পরিচালনা করছেন স্বনামধন্য পরিচালক অনম বিশ্বাস। আহমেদ সেজানের পাঠানো গল্প অবলম্বনে অনম বিশ্বাসের নির্মাণাধীন নাটকটির নাম ‘তোমার পাশে হাঁটতে দিও’। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার ও সুনেরা বিনতে কামালকে। নাটকের অভিনেতা-অভিনেত্রীদের মতো এবার চমক থাকছে পরিচালকদের সারিতেও। এ সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন প্রথমবারের মতো পরিচালনা করছেন ভালোবাসা দিবসের একটি নাটক। ‘শেষটা সবাই জানে’ শিরোনামের এই নাটকটি নির্মিত হচ্ছে শাহনেওয়াজ মিঠুর গল্প অবলম্বনে। এই নাটকে মূল চরিত্রে আছেন সুপরিচিত অভিনেত্রী সাফা কবির এবং মেনস ফেয়ার অ্যান্ড লাভলী ‘কে হবে মাসুদ রানা?’-এর রানার্স আপ জুনায়েদ। জেরিন তাসনিম মেধার পাঠানো গল্প থেকে নির্মিত হচ্ছে ‘তোমার কাছেই যাবো’ শিরোনামের নাটকটি। এ সময়ের আলোচিত তরুণ নির্মাতা তানভীর আহসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ সাইদ জামান শাওন ও আয়েশা খান। প্রতি বছর নাটকগুলোর পাশাপাশি সমান জনপ্রিয়তা পায় নাটকের গানগুলোও। এবারের ‘কোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প-২’-এর সঙ্গীত পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, আহমেদ হাসান সানি ও জাহিদ নীরব।
এবারের ‘কোজআপ কাছে আসার গল্প’ নিয়ে নির্মাতাসহ নাটকের সাথে সম্পৃক্ত সবাই বেশ উৎসাহী। সবাই আশা করছেন, পরিচালকদের দতা, যোগ্যতা আর একঝাঁক জনপ্রিয় তারকার অভিনয় গুণে ভালোবাসা দিবসের নাটকগুলো প্রতিবারের মতোই দাগ কাটবে দর্শকদের মনে। নাটক তিনটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায়, একসাথে দেশের ১৩টি টিভি চ্যানেলে। এ ছাড়াও লোকাল ডিজিটাল প্ল্যাটফর্মে নাটক তিনটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যেকোনো সময় উপভোগ করতে পারবেন দর্শকরা।



