স্কুল-কলেজ জীবনে বন্ধুদের সাথে নারায়ণগঞ্জে এবং ঢাকায় বেশ কয়েকবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। এবার যেন তার জীবনে সেই স্কুল-কলেজ জীবনেই ফিরে এলো নতুন করে। তবে সেটি একটু অন্যরকমভাবে। স্কুল-কলেজ জীবনে ফেরদৌস বেশির ভাগই তার প্রিয় নায়ক নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা দেখতেন। এখন তার অভিনীত সিনেমাই তিনি ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে উপভোগ করছেন। কিছু দিন আগে সরকারি অনুদানে নির্মিত হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি টানান বেশ কিছু দিন দেশের বিভিন্ন সিনেমা হলে চলার পর আবারো গত শুক্রবার থেকে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সে সকাল ও সন্ধ্যায় দু’টি শোতে প্রদর্শিত হচ্ছে। তবে এবার ব্যতিক্রম হলো বরেণ্য নাট্যব্যক্তিত্ব, নির্দেশক আফজাল হোসেনের প্রতিষ্ঠানের ‘মাত্রা’ উদ্যোগে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন একটি শোতে ‘১৯৭১ সেইসব দিন’ দেখানো হচ্ছে। ফেরদৌস জানান, এরই মধ্যে সিটি কলেজ, ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষার্থী, নটরডেম কলেজের শিক্ষার্থীরা সিনেমাটি উপভোগ করেছে মাত্রার সার্বিক তত্ত্বাবধানে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বদরুন্নেসা কলেজ, আদমজী ক্যান্টনম্যান্ট কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সিনেমাটি উপভোগ করবে। ফেরদৌস বলেন, ‘আমাদের স্বাধীরতার স্বপক্ষের শক্তিকে সাপোর্ট করতে মাত্রার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আফজাল হোসেন ভাইকে এমন একটি উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকার জন্য। একটি প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে বলা যায় বিরতই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণের ক্ষেত্রে বাজেট একটি বড় বিষয়। এত অল্প বাজেটে আসলে পুরোপুরি মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে আনা সম্ভবও নয়। মুক্তিযুদ্ধের সিনেমা মানেই এমন হয়ে গেছে যে, একটি ফরম্যাটে ফেলে সিনেমা নির্মাণ করা। কিন্তু বিষয়টি আসলে তা নয়।
ফেরদৌসের অন্যরকম প্রাপ্তি
স্কুল-কলেজ জীবনে বন্ধুদের সাথে নারায়ণগঞ্জে এবং ঢাকায় বেশ কয়েকবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস। এবার যেন তার জীবনে সেই...








