টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রথম স্বামী নির্মাতা রাজীব কুমার ।

গত কিছুদিন যাবত কলকাতার সিনেমা পাড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে চলছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে। তবে এ বিষয়ে রীতিমতো চুপ রয়েছেন শ্রাবন্তী ও তার পরিবার।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। শ্রাবন্তীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রাজীব বলেন, শ্রাবন্তী মানুষ হিসেবে ভীষণ ভালো। শ্রাবন্তী সুখে থাকুক। তবে আবেগের বশে যেন কোনও ভুল সিদ্ধান্ত না নেয়, এটাই প্রার্থনা করি সব সময়।

এদিকে পহেলা বৈশাখে প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সারেন শ্রাবন্তী । গত ১৯ মে প্রেমিক রোশন সিংয়ের দেশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে বলে জানা যায়।

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ওর নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।